editor
প্রকাশিত: 10:09 PM, February 6, 2024
সমাজসেবায় ও সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক এমদাদুল হক তালুকদারকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর সুবিদবাজারস্থ সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সৌরভ সোহেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা এমদাদুল হক তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি জুনায়েদ আহমদ, সাবেক সহ সভাপতি মিজানুল হক, যুব সংগঠক আলী আহসান হাবীব, মামুন চৌধুরী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুরেস আলী, সদস্য লায়েক আহমদ, কামরুল হাসান, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, নজমুল ইসলাম, মনির মিয়া প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সকল সদস্যদের সম্মতিক্রমে ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির রাসেল আহমদকে সভাপতি ও আলী আহসান হাবীবকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক এমদাদুল হক তালুকদার। আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন