editor
প্রকাশিত: 6:41 PM, February 7, 2024
আল এমদাদ স্কুল এন্ড কলেজের এডোকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মস্তফা মিয়া বলেছেন, শীতে অসহায় মানুষদের খুবই কষ্টে দিন-যাপন করতে হয়। ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। মানুষ মানুষের জন্য। এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে বহু অসহায় ও নিম্নবিত্ত মানুষ। এখনই সময় তাদের পাশে দাঁড়ানো। জালালাবাদ যুব কল্যাণ সংস্থা শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের মতো সমাজের সকল বিত্তবান সহ আমাদের সবাইকে সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে হবে।
তিনি বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জালালাবাদ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ যুব কল্যাণ সংস্থার সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে ও জয়দীপ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সামজসেবা কর্মকর্তা আল জুবায়ের, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শ্যামল চৌধুরী, আরজি ফাউন্ডেশন এন্ড আরজি কনসালটেন্ট এর চেয়ারম্যান ঋতু রঞ্জন দেব, মোহনা সুইটস এর নন্দলাল গোপ, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসীম রঞ্জন তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অলিউর রহমান, সুলতান খাঁন, মাহবুব হোসেন নওশাদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন