editor
প্রকাশিত: 11:14 AM, February 8, 2024
কানাইঘাট থানা পুলিশ ধাওয়া দিয়ে ৩৬ কার্টুন ভারতীয় নাসির বিড়ি বোঝাই একটি মিনি কাভার্ড পিকআপ গাড়ী আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল অনুমান আড়াইটার দিকে উপজেলার গাছবাড়ী বাজারে অবস্থান করছিলেন থানার এস.আই দেবাশীষ শর্মা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের কাছ থেকে জানতে পারেন, গাজী বোরহান উদ্দিন রোড দিয়ে ভারতীয় নাসির বিড়ি বোঝাই পিকআপ গাড়ী গাছবাড়ী বাজারের দিকে যাচ্ছে।
এ সময় থানার ওসির জাহাঙ্গীর হোসেন সরদারের দিক-নির্দেশনায় পুলিশ পিকআপ গাড়ীটি থামানোর জন্য বললে গাড়ীর চালক গাড়ি না থামিয়ে দ্রুত বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এতে পুলিশ গাড়ীটির পিছু ধাওয়া করলে গাড়ী চালক কোন উপায় না পেয়ে স্থানীয় ছত্রপুর গ্রামের ব্রীজের পাশে গাড়ী রেখে পালিয়ে যায়। পুলিশ পিকআপ গাড়ী তল্লাশী করে ৩৬ কার্টুন (৬ লক্ষ ৯৩ হাজার পিস) ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে নাম্বার বিহীন মিনি কাভার্ড পিকআপ গাড়ী সহ থানায় নিয়ে আসেন। আটককৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা বলে জানা গেছে।
এছাড়াও ভারতীয় নাসির বিড়ি আটক অভিযানে ছিলেন, থানার এস.আই পীযুষ চন্দ্র সিংহ, এস.আই মাসুম আলম, এস.আই রাম চন্দ্র দেব।
থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভারতীয় বিড়ি আটকের ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়