editor
প্রকাশিত: 12:44 PM, February 8, 2024
সিলেট জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেছেন, আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি একজন প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে সব জায়গায় আমি চষে বেড়াচ্ছি। আগামী নির্বাচনে দলীয় কোন মনোনয়ন ও সমর্থন থাকবে না। আমার বিশ্বাস এই নির্বাচন স্বতস্ফুর্ত হবে। সাধারণ জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচনে পছন্দের প্রার্থী বেছে নিবেন।
তিনি বলেন, নির্বাচন করার ইচ্ছা নিয়েই আমি মাঠে কাজ করছি। বিগত উপ-নির্বাচনে আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম, দল আমাকে মনোনয়ন দেয় নি। আমি দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে তাঁর পক্ষে কাজ করেছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় কোন প্রতীক থাকবে না। সাধারণ ভোটাররা তার প্রার্থীকে বেছে নিবে, আমি বিশ্বাস করি তারুণ্যের নির্বাচন হবে এই নির্বাচন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের অবদান রাখতে হবে, সেই সুবাধে আমি মনে করি তরুণ প্রার্থীকে বেছে নিবে নতুন প্রজন্ম।
বুধবার রাতে গোলাপগঞ্জে তাঁর কার্যালয়ে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্ররাজনীতি থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করেছি। পরবর্তীতে আমি প্রবাসে গিয়ে মানবতার জন্য কাজ করেছি। প্রবাসে থাকলেও এলাকার মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আমি সর্বদা তৎপরতা অব্যাহত রেখেছি। আমার লক্ষ্য ও উদ্দেশ্যে কিন্তু একটাই, মানবতার জন্য কাজ করা, মানবিক কাজ করা, মানুষের জন্য কাজ করা। এই লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়েই আমি রাজনীতি করি। তার প্রতিফলন ঘটবে এ নির্বাচনে। আমার বিশ্বাস এ নির্বাচনে আমার বিগত দিনের যে কার্যক্রম রয়েছে, মানুষের সাথে আমার যে সম্পৃক্ততা রয়েছে এ নির্বাচনের মাধ্যমে তা প্রতিফলিত হবে বলে আমি বিশ্বাস করি।
মতবিনিময়কালে তিনি বলেন, আমি বন্যা, করোনা মহামারীসহ নানা দুর্ভোগে উপজেলাবাসীর পাশে ছিলাম। নির্বাচনী প্রচারণায় উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের স্বতস্ফুর্ত সমর্থন পেয়েছি। সাধারণ মানুষ সুখ, দু:খের সাথী হিসেবে আমাকে গ্রহণ করেছে। বিভিন্ন সামাজিক সংগঠন, ক্রীড়াঙ্গণসহ প্রত্যেকটি অঙ্গণে আমি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।
শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন, আমি অপারেশন ক্লিনহার্ট থেকে শুরু করে খালেদা জিয়ার পতন আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে ছিলাম। পরবর্তীতে প্রবাসে গিয়ে আমার যে লক্ষ্য মানবতার কল্যাণে কাজ করা, তা আমি চালিয়ে গিয়েছি। সামাজিক সংগঠনের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রেখেছি। মানুষের জন্য যাতে আরও বেশি করে কাজ করতে পারি সেজন্য নির্বাচনে আসা। এই নির্বাচনে স্বতস্ফুর্ত অংশগ্রহণে তারুণ্যের প্রাণচাঞ্চলতায় উৎসবমুখর নির্বাচন হবে বলে আমি মনে করি।
মতবিনিময়কালে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন