editor
প্রকাশিত: 5:44 PM, February 8, 2024
সম্প্রতি কোলকাতার কলাভত সভাকক্ষে বিশ্ব কবি মঞ্চ, কোলকাতা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি কবিতা সন্ধ্যা। ‘সুর এসে মিশে’ এই প্রতিবাদ্যকে ধারন করে আয়োজিত এই কবিতা সন্ধ্যায় এপার বাংলা, ওপার বাংলার কবিদের আবৃতি আর কন্ঠশিল্পীদের সুরের মুর্ছনায় দারুন সুন্দর একটা সন্ধ্যা কাটালেন কলাবৃতে এই অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতিমনস্ক মানুষেরা।
কোলকাতার বিশিষ্ট কবি এবং বিশ্ব কবি মঞ্চ, কোলকাতা শাখার আহবায়ক মহুয়া দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় বিশ্ব কবি মঞ্চ, কেন্দ্রীয় উপদেষ্টা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সংগঠনটির আহবায়ক বাংলাদেশের বিশিষ্ট কবি পুলক কান্তি ধর, পশ্চিম বঙ্গের শক্তিশালী কবি ও প্রাবন্ধিক কবি সৈয়দ হাসমত জালাল, কবি চৈতালী চট্টোপাধ্যায়, গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়, কবি প্রবীর রায় চৌধুরী, শিক্ষাবীদ অধ্যাপক অভয়া প্রসাদ দাস ও শিক্ষাবীদ অনিতা ঘোষকে।
সম্মাননা স্মারক গ্রহন করে অধ্যাপক ডা. স্বপ্নীল বিশ্ব কমি মঞ্চ, কোলকাতা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই বাংলার বাঙালীর মধ্যে পারস্পরিক বোঝাপরা ও যোগাযোগ ঘনিষ্ঠতর করার গুরুত্ব তুলে ধরে এমনি অনুষ্ঠানগুলো আরো বেশি বেশি আয়োজনের উপর জোড় দেন। অনুষ্ঠানে কবি মহুয়া দাসের কাব্যগ্রন্থ ইভনিং ডুয়েটের মোড়ক উন্মোচন করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন