editor

প্রকাশিত: 5:49 PM, February 8, 2024

আরিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন

আরিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :: সিলেট সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. আরিফ আহমেদকে হত্যার প্রতিবাদে ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর ঘাতক হিরন মাহমুদ নিপু সহ সকল আসামিদেরকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে সিলেট সচেতন মহলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে সিলেট জেলা পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

নিহত আরিফের মা আখি বেগমের সভাপতিত্বে ও জুয়েল আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন খান নিহত আরিফের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আরিফ একজন শিক্ষার্থী হিসেবে এদেশের আগামী দিনের ভবিষ্যত ছিল, সেই আগামীর ভবিষ্যত চিরতরে চলে গেলো ঘাতকদের হামলার শিকার হয়ে। আধিপত্য বিস্তার কেন্দ্র করে একজন কাউন্সিলর তার দলবল সাথে নিয়ে একজন মেধাবী শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করতে পাড়ে। আরিফ ছিল তার অসহায় বাবা মায়ের সংসারের হাল ধরার স্বপ্ন, সন্ত্রাসীদের হাতে সেই স্বপ্ন ভেঙে আজ চুরমার হয়ে গেছে যা অতি দুঃখ জনক বিষয়।

তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। চাঞ্চল্যকর এই আরিফ হত্যা নিয়ে পূর্বেও অনেক মানববন্ধন কর্মসূচি আমরা করেছি। সত্য ও ন্যায়ের পক্ষে একজন সচেতন মানুষ হিসেবে একটি গরীব অসহায় পরিবারের পাশে দাড়িয়ে আরিফ হত্যার ন্যায় বিচার পাওয়ার জন্য দলমত নির্বিশেষে সিলেটের সচেতন মহলের মানববন্ধনে যোগ দিয়েছেন। তিনি সিলেটের সচেতন মহলের সর্বস্তরের নাগরিকবৃন্দের উদ্দেশ্য করে বলেন, আমাদের প্রত্যেকের উচিৎ এই অসহায় পরিবারের পাশে দাড়ানোর এবং যার যার নিজ স্থান থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানান।

আরিফ হত্যা মামলার আটজন আসামী বর্তমানে কারাগারে আছেন। পলাতক সৈয়দ সবুজ ও কাউন্সিলর হিরন মাহমুদ নিপুকে অনতিবিলম্বে গ্রেফতার করে মামলাটির দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। নিহত আরিফের মা এই নৃশংস হত্যা মামলার আসামিদেরকে কঠোর শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কুদ্দুস মিয়া, রুহেল চৌধুরী, শাকিল তালুকদার, মামুন আহমেদ, মনোয়ারা বেগম, লাকি আক্তার, ফুলেছা বেগম, ফারজানা কলি প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন