editor

প্রকাশিত: 8:44 PM, February 8, 2024

দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই : এড. নাসির উদ্দিন খাঁন

দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই : এড. নাসির উদ্দিন খাঁন

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন, একটি কলেজের শততম প্রতিষ্ঠাবার্ষিকী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রথম স্মৃতি হিসাবে ইতিহাস রচনা করে। এখানকার প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতির পাতার ইতিহাসের অনুষ্ঠানে শরীক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি আরো বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে দেশ উন্নত হতে হচ্ছে। যে দেশ যত উন্নত, সে দেশে কারিগরি শিক্ষার প্রসার তত বেশি। এদেশে কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং দেশকে আরও উন্নত করতে হলে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্য জননেত্রী শেখ হাসিনা প্রতি উপজেলায় কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হচ্ছে।

তিনি (৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) এর ১০০ বছর পূর্তি উপলক্ষে শতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি শাহ মোঃ হারুন অর রশিদ চিশতির সভাপতিত্বে ও পরিকল্পনা সম্পাদক হাবিবুর রশিদ জনি এবং সাদিয়ার যৌথ পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্যে আরটিএম আহমেদ আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ও সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড. আহমেদ আল কবির বলেন, কারিগরি শিক্ষা অর্জনের মাধ্যমে দেশে-বিদেশে আমাদের শিক্ষার্থীরা অবদান রাখছেন। ডিজিটাল বাংলাদেশ-এর ভিত্তিতে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বকস্ লিপন, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুস সত্তার, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ একাডেমি ইনচার্জ রতন কুমার সেন, নন-টেক বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রশিদ আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শতবর্ষ উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, সহ-সভাপতি এডভোকেট আবু সালেহ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রকিব হাসান, সদস্য লুৎফুর রহমান, ইকবাল আহমেদ, আনিসুর রহমান, আরিফ আহমেদ আসিফ, উজ্জ্বল কুমার দে। দোয়া পরিচালনা করেন সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মো: আশরাফুল করিম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন