editor

প্রকাশিত: 4:55 PM, September 11, 2020

কানাডায় সিলেট প্রবাসী বাঙালিদের সংবাদ সম্মেলন

কানাডায় সিলেট প্রবাসী বাঙালিদের সংবাদ সম্মেলন

কানাডার আলবার্টার ক্যালগেরিতে আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেট প্রবাসী বাঙালিরা “হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০” সংসদে পাস হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আবু জাহিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিলেট অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির প্রতিষ্ঠাতা সভাপতি রূপক দত্ত, প্রকৌশলী মো. আব্দুল কাদির, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী কিরণ বণিক শংকর, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান দীপু।

বক্তারা সংবাদ সম্মেলনে বলেন, সিলেটের উন্নয়নে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোকবর্তিকা হিসেবে কাজ করবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ব্যবহারের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনের শুরুতেই গত সাত মাসে পৃথিবীতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট প্রবাসী উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান দীপু।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জে অ্যাডভোকেট আবু জাহিরের নেতৃত্বে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণকালের বৃহত্তম এক সংবর্ধনা সভায় অ্যাডভোকেট আবু জাহির জেলাবাসীর পক্ষ থেকে একটি সরকারি মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বৃহত্তর সিলেটের গোপালগঞ্জ খ্যাত হবিগঞ্জবাসীর প্রাণের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট আবু জাহিরের প্রচেষ্টায় ইতোমধ্যেই হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ বাস্তবায়িত হয়েছে এবং ২৩ জুন ২০১৯ আনুষ্ঠানিকভাবে মহান জাতীয় সংসদে কৃষি বিশ্ববিদ্যালয় বিল উত্থাপিত হয় এবং ২৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মন্ত্রিসভায় এর নীতিগত অনুমোদন পায়।

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭ সেপ্টেম্বর ২০২০ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। অত:পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১০ সেপ্টেম্বর বিলটি জাতীয় সংসদে উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। এই সুদীর্ঘ প্রক্রিয়ায় অ্যাডভোকেট আবু জাহির এমপি নিরলসভাবে হবিগঞ্জবাসীর প্রাণের দাবিটি বাস্তবায়নের জন্য কাজ করেছেন।

সিলেট অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির প্রতিষ্ঠাতা সভাপতি রূপক দত্ত বলেন, আজ সত্যিই আমাদের আনন্দের দিন। নতুন প্রজন্ম এ সুযোগকে কাজে লাগিয়ে তাদের ভবিষ্যতকে আরও সুন্দর করে তুলবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি কানাডায় বসবাসকারী প্রবাসী সিলেটিদের পক্ষ থেকে হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হবিগঞ্জের উন্নয়নে পরিশ্রমী নেতৃত্বদানকারী অ্যাডভোকেট আবু জাহির এমপির প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বৃহত্তর সিলেটের প্রকৌশলী মো. আবদুল কাদির বলেন, সিলেটের উন্নয়নে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোকবর্তিকা হিসেবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ব্যবহারের মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। আর এ সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী ও অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এমপি আবু জাহিরসহ সিলেট বিভাগের সব সংসদ সদস্য জাতীয় সংসদে গুরুত্বের সঙ্গে উদ্যোগী ভূমিকা গ্রহণ করবেন।

বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও সমাজসেবক কিরণ বণিক শংকর বলেন, আজ আমাদের আনন্দের দিন। আমরা প্রবাসে থাকলেও দেশ থাকে আমাদের হৃদয়ে। হবিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা, বৃন্দাবন সরকারি কলেজ, শেখ হাসিনা সরকারি মেডিকেল কলেজ ও অতি সাম্প্রতিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অ্যাডভোকেট আবু জাহির এমপির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান দীপু বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ পাসের মধ্য দিয়ে হবিগঞ্জের উন্নয়নে জেলাবাসীর প্রতি অ্যাডভোকেট আবু জাহির এমপি প্রতিশ্রুত সব বড় পরিসরের প্রকল্প বাস্তবায়নের পথে। হাওর, বাঁওড়, বনাঞ্চল, রাবার আর চা বাগানবেষ্টিত হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় নি:সন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ।

জননেত্রী শেখ হাসিনা ও অ্যাডভোকেট আবু জাহির এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সরকারি সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে একনিষ্ঠ সততার সঙ্গে প্রকল্পটি বাস্তবায়ন করে বিজ্ঞান, প্রযুক্তি আর গবেষণার মাধ্যমে এর সুফল অতি দ্রুতই সমাজের সব স্তরে পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের