editor
প্রকাশিত: 8:55 PM, February 8, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে সিএনজি অটোরিকশা চালক লিল মিয়াকে নৃশংসভাবে গলাকেটে হত্যার প্রতিবাদে ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া সকাল ১১ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্রাহ্মণবাজার বরমচাল ও ভাটেরা সড়কে সাড়ে ৪ ঘন্টা সকল প্রকার যানচলাচল বন্ধ ছিলো।
ভাটেরা স্টেশন বাজারে সিএনজি মালিক ও চালক সমিতির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম সিদ্দিকী ও হৃদয় আহমদ সদরের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, আমেরিকা প্রবাসী মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, নিহত লিল মিয়ার ভাই আইয়ুব আলী, ভাটেরা বাজার বনিক সমিতির সভাপতি আকমল হোসেন, আব্দুস সালাম, শ্রমিক ইউনিয়ন সভাপতি জুয়েল আহমদ, সম্পাদক জাকির হোসেন সিদ্দিকী, শিক্ষক হাবিবুর রহমান মজুমদার, তোফায়েল আহমদ চৌধুরী স্বপন, এসএম জাকির হোসেন, শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, ইসমাইল হাসান শাকিল, কাজী সামাদ আজাদ, আব্দুল মজিদ মেম্বার ও মো. মামুন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, লিল মিয়া হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মহল কাজ করছে। ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করে হত্যাকান্ডের ক্লু উদঘাটন করতে হবে। তাছাড়া ঘটনার সাথে জড়িতদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। নয়তো ভাটেরার শান্তিপ্রিয় মানুষ কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধন শেষে এক বিরাট প্রতিবাদ মিছিল ভাটেরা বাজার প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ভাটেরা ও মাইজগাঁও রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে গলাকাটা অবস্থায় লিল মিয়ার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন