editor
প্রকাশিত: 8:58 PM, February 8, 2024
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: ক্যাপসিকাম ( মিষ্টি মরিচ) ফসলের সাথে সকল কৃষকের পরিচয় নেই। ধীরে ধীরে পরিচয়ের পাশাপাশি এটি চাষাবাদে ঝুঁকছেন বিশ্বনাথের চাষীরা। ফসলটি মুলত মেক্সিকো, তুরস্ক, ইন্দোনেশিয়া ও স্পেনের। এখন দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যাপক হারে বাংলাদেশে ও এখন চাষ হচ্ছে। মরিচের মত দেখতে এটি সবজি হিসেবে রান্না করে খেতে সুস্বাদু ও পুষ্টিকর। ছোট মাছের সাথে তরকারি, সবজি ও সালাদ করে ও খাওয়া যায় এটি।
এছাড়া সঠিক পরামর্শ এবং পরিচর্চায় কম জমিতে অধিক পরিমাণে ফসল উৎপাদন করে অধিক মুনাফা অর্জন সম্ভব হয়। দিনদিন এর চাহিদা বাড়ায় কৃষকেরা ক্যাপসিকাম আবাদে ঝুঁকছেন।
বিশ্বনাথ উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবছর উপজেলায় প্রায় ৪ হেক্টর ভূমিতে ক্যাপসিকামের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে ৫০ থেকে ৬০ মেট্টিকটন ফসল উৎপাদন হয়। প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ দরে বিক্রি হয়ে থাকে। প্রতি বিঘা জমিতে খরছের পরিমান ৫০ থেকে ৫৫ হাজার টাকা হলেও আয় করা যায় আড়াই লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা। প্রতি বিঘা জমিতে প্রায় ৪ হাজার ক্যাপসিকাম গাছ লাগানো যায়। একটি গাছ হতে ৩ থেকে ৫ কেজি পর্যন্ত ফল সংগ্রহ করা হয়। এটি দোআঁশ মাটিতে ও রবি মৌসুমে আবাদের উপযোগী এবং তুলনামূলক ভাল উৎপাদিত হয় বলে জানা যায়।
ক্যাপসিকাম ( মিষ্টি মরিচ) আবাদের লক্ষ্যে উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ ও প্রণোদনা সহায়তা করা হয় কৃষকদের। এবছর উপজেলায় ক্যাপসিকামের একাধিক প্রদর্শনী মাঠ রয়েছে। মালচিং পদ্ধতিতে টাইগার জাতের বীজ দিয়ে রোপা এসকল ক্যাপসিকামের মাঠ ঘুরে উৎপাদনের চিত্র লক্ষ্য করা গেছে। কথা হয়েছে একাধিক কৃষকের সাথে। আবহাওয়া অনুকূলে থাকায় সকল চাষীরাই লাভের মুখ দেখছেন। গাছ ভর্তি ফল থেকে কাচা পাকা ফল তুলে বিক্রি করছেন হাটবাজার ও জেলা উপজেলার বাজারগুলোতে। এভাবে গাছ না মরা পর্যন্ত তারা ফসল তুলবেন। বর্তমান বাজার মূল্য রয়েছে ১৫০ টাকার উপরে প্রতি কেজি।
ক্যাপসিকাম নিয়ে কথা হয় উপজেলার নোয়ারাই গ্রামের অলক দেব, দীপু দাস, মদনপুর গ্রামের সুমন চন্দ্র ও জনি ভূষণ দাসের সাথে। তারা সবাই ১ বিঘা থেকে দুই বিঘা পর্যন্ত জমিতে ক্যাসপিকাম আবাদ করেছেন। জনি ভূষণ এ পর্যন্ত ২ লক্ষ টাকার ক্যাপসিকাম বিক্রি করতে সক্ষম হয়েছেন। আরো ২ থেকে আড়াই লক্ষ টাকার বিক্রি করার মত ফসল তার বাগানে রয়েছে।
তিনি জানান, এটি দোআঁশ মাটিতে সবচেয়ে ভাল উৎপাদিত হয় এবং ভাল দামে বিক্রি হওয়ায় খরচের চেয়ে চার গুণ বেশি আয় হবে তাঁর। এটি চাষ করে তিনি এখন স্বাবলম্বী।
উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে এবছর ক্যাপসিকামের আবাদ বেড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে এর আবাদ। উপজেলা কৃষি অফিস পরামর্শের পাশাপাশি কৃষকদের সরকারি সহায়তা প্রদান করে যাচ্ছে। যেসকল চাষীরা ক্যাপসিকাম আবাদে আগ্রহী তারা পরামর্শের জন্য কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন