editor
প্রকাশিত: 2:44 PM, February 10, 2024
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গঠনে বিশেষ ভূমিকা পালন করে, যেহেতু মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে আমি মনে করি এখান থেকে যখন একজন মা দ্বীনি শিক্ষা গ্রহন করে নিজেকে তৈরি করে নেবে তখন তার পরিবারকে সমাজকে আলোকিত করতে বিশেষ ভুমিকা রাখবে, আমাদের সবার সহযোগিতায় এরকম প্রতিষ্ঠান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মা বোনেরা সুন্দর জীবন গড়বে।
৯ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেল ৪ টায় কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে মুকুন্দপুর নেছা খাতুন মহিলা হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন ও ছবকদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় জাতীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এ কথাগুলো বলেন।
মুকুন্দপুর গ্রামের লন্ডন প্রবাসী ফুল মিয়ার অর্থায়নে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুস সামাদের সভাপতিত্বে ও আব্দুল আজিজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন লন্ডনের আল হিরা জামে মসজিদের খতিব এবং সুনান একাডেমি এর প্রিন্সিপাল ও পরিচালক মাওঃ বশির উদ্দীন, রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তজ আলী, সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নোমান আহমদ, ইউপি সদস্য সেলিম আহমদ, ইউপি সদস্য লিটন হোসাইন, সাবেক ইউপি সদস্য এস কে লুৎফুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাতাব মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ রুহুল আমীন, আকবর আলী।
এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি আব্দুল মুহিত সোহেল, চৌধুরী বাজার কুতুব শাহ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, উপজেলা আল ইসলাহ ‘র সহ সভাপতি আবুল কালাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রুহুল আমীন, দৈনিক কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, ব্যবসায়ী রমজান আলী, এস রুজেল, হাফিজ ইন্তাজ আলী, হাফিজ সারয়ার আলম রাজু। ছবক প্রদান করেন পুরশাই হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ আনসার উদ্দীন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন