editor
প্রকাশিত: 4:11 PM, February 10, 2024
হয়রত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট রঞ্জন ঘোষ বলেছেন, শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা রাখে খেলাধুলা। খেলাদুলা শিশুদের শারীরিক, জ্ঞানীয়, সামাজিক এবং মানসিক বিকাশসহ বিভিন্ন উপায়ে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। খেলাধুলা শিশুদের সৃজনশীলতা, শরীরচর্চা, শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শিশুর চিন্তার সৃজনশীল বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস বাড়ে, দেশপ্রেম জাগ্রত হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে। শুধু তাই নয়, তাদের মধ্যে অপরাধপ্রবণতা কমে যায়।
তিনি আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তারাই হবে দেশ গড়ার কারিগর। তাই শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন শারীরিক ও মানসিক সুস্থতা। শিশুদের শারীরিক ও মানসিক চিন্তা চেতনা ও বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা।
তিনি শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে সিলেট নগরীর খাদিমনগরস্থ হয়রত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খছরুজ্জামান তাপাদার এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. জোয়াদ খান এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাহবুবুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তণ ছাত্র পরিষদের সভাপতি আতিকুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নগেন্দ্র চন্দ্র নাথ, মো. সাইফুল ইসলাম, সাব্বির আহমদ, সিনিয়র শিক্ষক স্বপন চন্দ্র নাথ, প্রাক্তণ ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম দুলু।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, সিদ্দিকুর রহমান, বিকাশ ভূষণ দাশ, ফিরোজা সুলতানা, নীলিমুন্নেছা, লুৎফুর রহমান, আব্দুল মান্নান, প্রাক্তণ ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, মো. জবরুল হোসেন, এস এম কাবুল প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রবিবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন