editor

প্রকাশিত: 6:30 PM, February 10, 2024

কুলাউড়ায় বর দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী আহত

কুলাউড়ায় বর দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী আহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস (নোহা) এর ৫জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১টায় আখাউড়া-সিলেট রেলপথের কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশনের পাশে সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, কুলাউড়া সদর ইউনিয়নের প্রতাবী গ্রামের আছকির মিয়া (৫০), তার ছেলে রিয়াদ আহমদ (৭), গুতগুতি গ্রামের জামাল মিয়ার ছেলে ফাহাত (১৫), মুজিব আলীর ছেলে তাহছিন (১৫), বাবুল মিয়ার স্ত্রী জলি বেগম (৪৫)। আহতদের মধ্যে ৩ জনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত আছকির মিয়া ও তার ছেলে রিয়াদ স্থানীয় মুসলিম এইড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এদিকে দুর্ঘটনার পর থেকে গাড়ির চালক মোস্তফা মিয়া পলাতক রয়েছেন।

জানা গেছে, কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার মেয়ের সাথে ভাটেরা ইউনিয়নের পশ্চিম মাইজগাঁও এলাকার বাসিন্দা মৃত সফর আলীর ছেলে ও মোঃ তাজুল ইসলামের ভাই ছোট ভাই পর্তুগাল প্রবাসীর বিয়ের কথাবার্তা বলার জন্য একটি মাইক্রোবাসে রওয়ানা দেন ১০জন যাত্রী। অপরদিকে সিলেট থেকে বাবুল মিয়ার এক আত্মীয় আগে থেকেই ভাটেরা পুরান বাজারে এসে যাত্রীবাহি নোহা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ট্রেন দূর্ঘটনার আগমুহুর্তে গাড়ির চালক কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার মোস্তফা মিয়া ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসার সামনে রেললাইনের ওপর তার গাড়িটি তুলে বাবুল মিয়ার ওই আত্মীয়ের জন্য অপেক্ষা করছিলেন। এসময় গাড়ির সামনের সিটে বসা ছিলেন প্রতাবী গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মোঃ আজাদ মিয়া ও একই গ্রামের শফিক মিয়া। ওই সময় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের শব্দ শুনে তারা এবং গাড়ির মাঝের সিটের যাত্রীরা গাড়ি থেকে দরজা খুলে নামতে পারলেও গাড়ির পেছনে থাকা যাত্রীরা তাৎক্ষণিক নামতে পারেননি। এসময় ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে ১৫-২০ ফুট দুরে ঠেলে নিয়ে যায়। এতে আহত হন গাড়িতে থাকা ৫ জন যাত্রী। তন্মধ্যে ৩জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসের যাত্রী কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মোঃ আজাদ মিয়া বলেন, বাবুল মিয়ার মেয়ের জন্য বর দেখতে ভাটেরার উদ্দেশ্যে রওয়ানা দেই। কিন্তু পথিমধ্যে আমাদের মাইক্রোবাসটি ট্রেন দুর্ঘটনায় কবলিত হলে ৫জন যাত্রী আহত হন। একমাত্র আল্লাহ পাকের মেহেরবাণীতে গাড়ির সামনের সিটে থাকা দুজন ও মাঝের সিটের যাত্রীরা গাড়ি থেকে নেমে পড়ি। ট্রেনটি আমাদের মাইক্রোবাসকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এলাকার মানুষের সহায়তায় আহত ৫জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন বলেন, আহতদের মধ্যে ৩জন কুলাউড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মাইক্রোবাসের চালকের গাফিলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির কান্তি দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে কোন রেলক্রসিং নেই। নোহা গাড়ির চালক পলাতক রয়েছে। গুরুতর আহত ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়