editor
প্রকাশিত: 7:59 PM, February 10, 2024
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: বাংলাদেশ শিশু একাডেমী ২০২২-২৩ এ সারা দেশে ক্বেরাত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে কুলাউড়ার নাশিদ শিল্পী খাদিজা মেহজাবিন।
৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) সনদপত্র এবং রৌপ্য মেডেল পুরস্কার হিসেবে তুলে দেন খাদিজা মেহজাবিনের হাতে।
উল্লেখ্য, এর আগে রাজধানী ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ২০২০-২১ বছরে সারাদেশ থেকে বাছাইকৃত মেধাবী শিশুদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্বেরাত প্রতিযোগিতায় (বাংলা তরজমাসহ) ২য় স্থান অর্জন করে রৌপ্য পুরস্কারে মনোনীত হয় খাদিজা মেহজাবিন।
খাদিজা মেহজাবিন কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামের বাসিন্দা ও ভাগমতপুর জামে মসজিদের খতিব হাফিজ ক্বারী শফিকুর রহমান ও গৃহিণী মোছাৎ ফাতেমা বেগম দম্পতির ২য় মেয়ে। সে কুলাউড়া দারুছুন্নাহ মডেল মাদ্রাসা থেকে এবছর এসএসসি পরীক্ষার্থী।
খাদিজা মেহজাবিন এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সিলেট অঞ্চলে ও মৌলভীবাজারে হামদ/নাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্থান অর্জন করে।
এছাড়া এটিএন বাংলা চ্যানেলে প্রাণ ফ্রুটিকা ইসলামী জিনিয়াসে সারা দেশের ১০ জনের মধ্যে একজন হিসেবে রয়েছে। বিভিন্ন সময়ে মৌলভীবাজার ও সিলেট বিভাগীয় পর্যায়ে হামদ/নাত, ক্বেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। বর্তমানে সে বাংলাদেশ শিশু একাডেমীর তালিকাভুক্ত শিল্পী।
এক প্রতিক্রিয়ায় খাদিজা জানায়, তাঁর স্বপ্ন হলো সে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। সেজন্য সবার কাছে সে দোয়া প্রত্যাশী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন