editor
প্রকাশিত: 8:50 PM, February 10, 2024
বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বিবিআইএস) এর উইন্টার ফেস্টিভাল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিবিআইএস এর বোর্ড অর ডিরেক্টর্স এর চেয়ারম্যান ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর কাওসার জাহান কয়সর, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক পরিচালক ও বিবিআইএস এর বোর্ড অর ডিরেক্টর্স এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান, বিবিআইএস এর বোর্ড অর ডিরেক্টর্স এর ভাইস চেয়ারম্যান শফিক উদ্দীন, ডিরেক্টর মিসবাউল হক চৌধুরী, ডিরেক্টর সৈয়দ শাহ সাইফ আহমেদ।
সভাপতি হিসেবে ছিলেন সম্মানিত অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ। অনুষ্ঠানের কনভেনার ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুমন আল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমিক হেড বিজিত দেব রায়, চিফ অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডভাইজার মুহতাসিমা কাওসার এবং চিফ কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল নাহিয়ান।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে উৎসব শুরু হয়। কোরআন তেলাওয়াত করে বিদ্যালয়ের শিক্ষার্থী মাহির মাহমুদ চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষক প্রিয়াংকা দেব, রাহুল পদ দে সরকার এবং পপি রাণী দেবের তত্ত্বাবধানে শিক্ষক এবং শিক্ষার্থীরা সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, নিজেকে গড়ে তোলার জন্য পড়াশোনার বিকল্প নেই। পড়াশোনা করে একজন ভাল শিক্ষার্থীই নয়, ভাল মানুষও হতে হবে। দেশ ও সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বিবিআইএস এর শিক্ষক, শিক্ষার্থী, সাপোর্টিং স্টাফসহ উৎসব আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ বলেন, শিক্ষার্থীদেরকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে জানতে হবে। সেইসাথে পড়াশোনায়ও মনযোগী হতে হবে। তিনি সকল শিক্ষক, শিক্ষার্থী, সাপোর্টিং স্টাফ ও অভিভাবকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
দশম শ্রেণির শিক্ষার্থী আফসানা উদ্দিন এবং নবম শ্রেণির শিক্ষার্থী ফারহা তাহসিন তানিশার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল নাচ, গান, আবৃত্তি ও ফ্যাশন শো। ক্ষুদে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ও প্রাণবন্ত সব নাচ ও গান পরিবেশন করে। শিক্ষকরা পরিবেশন করেন আধুনিক বাংলা গান ও ফোক সংগীত।
এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় ফ্যাশন শো। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা হালিমা খানম চৌধুরী। পরবর্তীতে পরিবেশিত হয় ঐরাবত ব্যান্ডের পরিবেশনায় ব্যান্ড সংগীত। সবশেষে ছিল র্যাফেল ড্র, পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা হালিমা খানম চৌধুরী।
প্রতি বছরের ন্যায় এবারও বিবিআইএস আয়োজন করেছে উইন্টার ফেস্টিভাল। জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় সজ্জিত বিদ্যালয় প্রাঙ্গনে অনেকগুলো স্টল। সেগুলো পরিচালনা করেন শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা। সেসব স্টলে ছিল মুখরোচক দেশি বিদেশি বিভিন্ন খাবার এবং ক্রাফটস ও ডেইলি এক্সেসরিজ। ছবি তোলার জন্য ছিল ৩টি কর্নার- বিবিআইএস এর বাস, স্নো ম্যান এবং সেলফি জোন, এছাড়াও ছিল কিডস কর্নার।
অনুষ্ঠানের সার্বিক শৃংখলার দায়িত্বে ছিলেন বিবিআইএস এর ডিসিপ্লিন কমিটি, সাজসজ্জার দায়িত্বে ছিল ডেকোরেশন কমিটি। এছাড়াও একদল শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। বিকালে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন