editor
প্রকাশিত: 11:37 AM, February 11, 2024
সুয়েব আহমদ, কানাইঘাট (সিলেট) প্রতিনিধি :: কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন এলাকায় নিজের সমর্থক ও ঘনিষ্ট জনদের সঙ্গে যোগাযোগ করে তাদের অভিপ্রায়ের কথা প্রকাশ করতে দেখা যাচ্ছে। তফশীল ঘোষণার পর পরই অনেকেই শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। আওয়ামী লীগের পাশাপাশি জামায়াত, বিএনপির প্রার্থীরাও বসে নেই।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছে তাদের মধ্যে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বাহার জামান, বর্তমান জেলা পরিষদের ১২ নং ওয়ার্ড এর সদস্য ও জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ এর নাম বেশ জোরেশুরে শোনা যাচ্ছে। এছাড়াও প্রার্থী হতে ইচ্ছাপ্রকাশ করেছেন কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন আল মিজান, জমিয়তে উলামা বাংলাদেশ সিলেট শাখার সাধারণ সম্পাদক ও ৫নং বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসাইন চতুলী এর নাম শোনা যাচ্ছে ।
বিরোধী মতাদর্শের সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন- অধ্যাপক আব্দুর রহিম ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আশিক উদ্দীন চৌধুরীর চাচাতো ভাই, প্রবাসী কমিউনিটি নেতা আবুল মনসুর সাজু চৌধুরী ।
আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে চেয়ারম্যান পদে আরোও ডজন খানেক ব্যক্তির নাম শোনা যাচ্ছে। নির্বাচনী মনোনয়নপত্র জমা দেয়ার পর প্রার্থীর বিষয়ে অনেকটা নিশ্চিত হওয়া যাবে। রাজনৈতিক পরিচয়ের বাহিরেও অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধিতা করার সম্ভাবনা রয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন