editor
প্রকাশিত: 9:08 PM, February 11, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্ম মহা মহোৎসব সহ শিলচর সৎসঙ্গ বিহারের ৪৬ তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে পালন করা হল।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ২ দিন ব্যাপী উৎসবের সূচনা হয়। উৎসব উদ্বোধন করেন শিলচর সৎসঙ্গ বিহারের ভারপ্রাপ্ত কর্মী চম্পক দত্ত (এসপিআর)। রবিবার (১১ ফেব্রুয়ারি ) ব্রাক্ষ মুহূর্তে নহবৎ, ঊষা কীর্তন, সকাল ৫টা ৫৩ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা, প্রনাম, নামজপ ও শ্রীশ্রীঠাকুরের সদগ্রন্থাদি পাঠ করা হয়। সকাল ৮টায় শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষণা করা হয় পরে সমবেত প্রার্থনা, ৯টা ৩০ মিনিটে শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীবড়মা, শ্রীশ্রীবড়দার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় কলকাতা থেকে ” মেহবুবা” নামের ২০ জনের ব্যান্ডপার্টির দল এতে অংশগ্রহণ করেন।
কমিটির কর্মকর্তারা জানান, শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীবড়মা ও শ্রীশ্রী বড়দার পূর্জা ও ভোগরাগ নিবেদন, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, সঙ্গীতাঞ্জলি, সৎসঙ্গী সম্মেলন ধর্মসভা সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের দ্বারা সঙ্গীত পরিবেশন ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে এই ২ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হল। তন্মধ্যে এদিনে হাইলাকান্দি সৎসঙ্গ বিহার শ্রীমন্দির ও ঘাড়মোরা সৎসঙ্গীদের সহযোগিতায় পৃথক পৃথক শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্ম মহা মহোৎসব উদযাপিত হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন