editor
প্রকাশিত: 8:10 PM, February 12, 2024
‘আমার সবকিছু ডয়ারে খাতায় লিখা। আমার মৃত্যুর পর বাড়িতে নিবায় না, আমারে চালিবন্দর দাও (দাহ) করবায়। দোকানে কাষ্টমারের মাল দিয়া দিও’। একটি সাদা কাগজে কথাগুলো লিখে সিলেটের বিশ্বনাথে আত্মহত্যা করেছেন লিটন দেব (২৮) নামের এক ব্যবসায়ী।
রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কারিকোনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের ভিতরে গলায় ফাঁস দেন ওই ব্যবসায়ী। তিনি পৌর এলাকার ৮নম্বর ওয়ার্ডের জানাইয়া গ্রামের মৃত রণধীর দেবের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে বাসায় না যাওয়ায় সাড়ে ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের খোঁজ নিয়ে ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে পুলিশের সাহায্যে সাটার উঠিয়ে লিটনের ঝুলন্ত মরদেহ দেখা যায়।
সাথে সাথে ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান পিপিএম ও থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তি ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার এসআই দূর্গা কুমার দেব বলেন, মরদেহ উদ্ধারের পর যুবকের হাতের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে কাউকে দায়ী করেননি তিনি। লাশ সোমবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়