editor
প্রকাশিত: 5:11 PM, February 14, 2024
আসন্ন পবিত্র মাহে রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর বন্দরবাজার পয়েন্টে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট জেলা কমিটির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট জেলা কমিটির সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পারভেজ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট জেলা কমিটির উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, অধ্যাপক এম শফিকুর রহমান, কোষাধ্যক্ষ সাংবাদিক সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক ফটো সাংবাদিক মো: দুলাল হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান রায়না বেগম, ক্যাবের সদস্য ডা: আব্দুর রকিব, প্রবাসী ডা: সৈয়দ মাসুক আহমদ, প্রফেসর মো: মোস্তাফিজুর রহমান, তানভির হোসেন চৌধুরী, প্রফেসর প্রাণকান্ত দাস, আতেফ চৌধুরী, শিক্ষিকা ফরিদা বেগম, খাদিজা খাতুন, মাওলানা আছলাম রহমানী, আনোয়ার চৌধুরী, ব্যবসায়ী মনু মিয়া, সুশান্ত কুমার ঘোষ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- পবিত্র মাহে রমজানে মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে মূল্যছাড় হলেও বাংলাদেশে তার বিপরীত। একশ্রেণির ব্যবসায়ীর যুক্তি, রমজানে একমাস ব্যবসা করবো, ১১ মাস বসে থাকবো। সে কারণে রমজান মাসে মৌসুমি ব্যবসায়ীর ছড়াছড়ি, আর হাত বদল হলেই লাভের অংক বাড়ে। কোনও প্রকার কাগজপত্র ছাড়া আমদানিকারকের কমিশন এজেন্ট এবং আড়তদার পরিচয়ে কিছু অসাধু ব্যবসায়ী আলু, পেঁয়াজসহ ভোগ্যপণ্যের মজুত ও কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করছেন।’ ভরা মৌসুমে একদিকে চালের মূল্য ঊর্ধ্বগামী, অন্যদিকে শীতকালীন শাক-সবজির ভালো উৎপাদনের মধ্যেও এসবের মূল্য সাধারণের ক্রয়-ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে। আইন প্রয়োগে শিথিলতা ও স্থানীয় প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ের কারণে কিছু অসাধু ব্যবসায়ী বারবার পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারে কারসাজি, মজুত ও অতি মুনাফাসহ নানা কারসাজি করছেন। এহেন অবস্থায় বক্তারা একটি ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন