editor
প্রকাশিত: 7:35 PM, February 15, 2024
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৪৯ তম বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান অ্যাডভোকেট এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেট এর পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম অ্যাডভোকেট। ২০২৩ সালের নিরিক্ষণ হিসাব ও প্রতিবেদন উপস্থাপন করেন আয়কর আইনজীবী কাজী আরিফুল হাসান। আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আয়কর আইনজীবী কাওছার মাহমুদ চৌধুরী।
প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক এম শফিকুর রহমান, অ্যাডভোকেট মো. আবুল ফজল, আয়কর আইনজীবী মো. হাসনু চৌধুরী, আয়কর আইনজীবী বিধু ভূষণ ভট্টাচার্য্য, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, প্রফেসর ঋষি কেষব ধর, আয়কর আইনজীবী জহিরুল ইসলাম রিপন, আয়কর আইনজীবী মো. কামাল আহমদ, আয়কর আইনজীবী মওদুদ আহমদ, আয়কর আইনজীবী জাহান জেব ইবনে খালেদ, মাসুদ আহমেদ চৌধুরী মহসিন অ্যাডভোকেট, মোস্তাকিম কাওছার অ্যাডভোকেট, আয়কর আইনজীবী মো. তোফাজ্জল হোসেন, আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু, আয়কর আইনজীবী আনছার হোসেইন, আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহীন।
সব শেষে সহকারি নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. বাহা উদ্দিন বাহার ২০২৪ সালের কার্যকরী কমিটির ফলাফল ঘোষনা করেন।
নবনির্বাচিত সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা অ্যাডভোকেট এর সভাপতিত্বে ২য় অধিবেশনে ২০২৪ সালের বাজেট পেশ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান। ২০২৫ সালের নির্বাচন কমিশনার নিযুক্ত হন আয়কর আইনজীবী আজমল হোসেন। অডিটর নিযুক্ত হন আয়কর আইনজীবী মো. ইব্রাহীম।
বার্ষিক সাধারণ সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. নিজাম উদ্দিন খান। পবিত্র গীতা পাঠ করেন প্রফেসর ঋষি কেষব ধর।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন