editor
প্রকাশিত: 7:46 PM, February 15, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে অবৈধভাবে শ্যালো ইঞ্জিন চালিত মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত বাওনহাওড় এলাকার সারী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী জৈন্তাপুর ইউনিয়ন ভুমি কর্মকর্তা আব্দুল খালিক, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক আবদুল লতিব সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
বালু উত্তোলনে জড়ীত থাকার অভিযোগে বাওন হাওড় গ্রামের হাফিজ উদ্দিন-কে আটক করা হয়। নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে পরবর্তীতে এই কাজ না করার অঙ্গিকার করে মুচলেকা নেওয়া হয়েছে।
অভিযান চলাকালে সারী নদীতে বালু উত্তোলন কাজে ব্যবহৃত শ্যালো ইঞ্জিন মেশিন ও পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া জানান, পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে সারি নদীর বাওন হাওড় অংশে অভিযান করা হয়েছে। পুনরায় এই ধরণের অবৈধ কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ গ্রহন করা হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন