editor
প্রকাশিত: 9:22 AM, February 17, 2024
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে টিলা ও ফসলি জমির মাটি কাটায় ৫ জনকে ২ লাখ ৫৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে টিলা কর্তনের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ আইনে সৈয়দা ফাহিমাকে ১ লাখ ৫০ হাজার টাকা, এ ছাড়াও কাদিপুরের ছকাপন গ্রামে ফসলি জমির মাটির উপরিস্তর কর্তনের অপরাধে রতন ধরকে ৫০ হাজার টাকা এবং একই অপরাধে ভূকশিমইলের হাকালুকি হাওড় এলাকায় সুরমানকে ৫০ হাজার টাকা, হালকা যান চালানোর ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভারী যান চালানোর অপরাধে সুজিতকে ৫ হাজার টাকা ও সরকারি কার্য সম্পাদনে বাঁধা দেওয়ায় ফয়জুর রহমান কামরুল ৫ শত টাকাসহ মোট ২ লাখ ৫৫ হাজার ৫শ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, একটি চক্র টিলা ও ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে দণ্ডের আওতায় নিয়ে আসি।
তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুর রহমানসহ থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে