editor
প্রকাশিত: 9:47 AM, February 17, 2024
নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্নানগর নামক স্থানে ট্রাক্টর সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে গুরুতরভাবে আহত হয়েছেন ৬জন ৷
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় পশ্চিম দিক থেকে ইট বহনকারী একটি ট্রাকটর পূর্বদিকে যাওয়ার পথে পুর্নানগর গ্রামের পাশে পুর্বদিক হইতে আসা একটি সিএনজি (অটোরিক্সার) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷
আহতদের চিৎকার চেচামেচি শুনে পথচারীগণ তাৎক্ষণিক সকলকে উদ্ধার করে গোয়াইনঘাট হাসতালে নিয়ে আসেন ৷গোয়াইনঘাট হাসপাতালে কর্তব্যরত ডাক্তার সকলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ৷আহতদের মধ্যে ৪জনের অবস্থা খুবই আশংকাজনক ৷
আহতরা হলেন- লেঙ্গুরা গ্রামের আরফান আলীর ছেলে জসীর উদ্দীন (৬৫), ফুরসই মিয়ার ছেলে আলীম উদ্দীন, ইমাম উদ্দীনের ছেলে রহমত উল্লাহ,এবং তার ছেলে রায়হান (৯), কর্নি গ্রামের ইসমাইল আলীর ছেলে নজরুল ইসলাম (৫০), আব্দুমহল গ্রামের মূতলিব মিয়ার ছেলে মারজান আহমদ (৩০), সিএনজি ড্রাইবার জসীম ঊদ্দীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা কিশোলয় সাহা বলেন, সিলেট যাওয়ার পথে পথিমধ্যেই মারা গেছেন কর্নি গ্রামের ইসআলীর ছেলে নজরুল ইসলাম এবং বাকী সকলের অবস্থাই আশংকাজনক ৷আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরন করেছি ৷
এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পূলিশ পাঠিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেছি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে ৷
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন