editor
প্রকাশিত: 1:59 PM, November 22, 2020
অনলাইন ডেস্ক
ঘরের মাঠে জয় পেতে ঘাম ছুটে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ১-০ গোলে ওয়েস্ট ব্রমকে হারিয়েছে রেড ডেভিলরা। আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্দশ মিনিটে অঁতনি মার্শিয়ালের শট ফেরান ওয়েস্ট ব্রম গোলরক্ষক। ২১তম মিনিটে লিড নিতে পারতো ওয়েস্ট ব্রম। কারল্যান গ্র্যান্টের শট ম্যানইউ অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের পায়ে লেগে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৩ মিনিটে হুয়ান মাতার শট সেমি আজায়ির হাতে লাগলে পেনাল্টি পায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের নেয়া দুর্বল শট ঠেকিয়ে দেন ওয়েস্ট ব্রম গোলরক্ষক স্যাম জনস্টন। কিন্তু শট নেয়ার আগেই গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় দ্বিতীয়বার পেনাল্টির নির্দেশ নেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি পর্তুগিজ মিডফিল্ডার। আরেক ম্যাচে টটেনহ্যামের ঘরের মাঠে পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। স্পার্সদের এগিয়ে দেন সন হিয়ুং মিন। সিটিজেনদের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে পাঁচ গোল দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ডের। আগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করা সিটিজেনরা সমতায় ফিরতে পারতো দশম মিনিটেই। ডিবক্সে গ্যাব্রিয়েল জেসুস বল হারালে গোলের সুযোগ পান কেভিন ডি ব্রুইনা। বেলজিক মিডফিল্ডারের শট জেসুসে গায়ে লেগে ফেরে। চতুর্দশ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় হ্যারি কেনের গোল। ২৭তম মিনিটে ম্যানসিটির আইমেরিক লাপোর্তের গোল ভিএআর দেখে বাতিল করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন জিওভান্নি লো সেলসো। মাঠে নামার ৩৫ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। ৬৫ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় হোসে মরিনহোর দলের।
এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে টটেনহ্যাম। ৯ ম্যাচে স্পার্সদের সংগ্রহ ২০ পয়েন্ট। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে একাদশতম স্থানে ম্যানসিটি। সমান ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ম্যানইউ।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন