editor
প্রকাশিত: 12:49 PM, February 17, 2024
সিলেট ল’কলেজ গভর্ণিং বডির নতুন সভাপতির দায়িত্ব নিলেন সিলেটের সরকারী কৌশুলী (জিপি) এডভোকেট মো. রাজউদ্দিন ও পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য শাহ মোশাহিদ আলী এডভোকেট।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপশহর পয়েন্টস্থ সিলেট ল’ কলেজে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের হাতে দায়িত্ব হস্তার করা হয়।
দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, সিলেট ল’কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ধ্রুবজ্যোতি শ্যাম, হিতৈষী সদস্য, আব্দুস সবুর চৌধুরী এডভোকেট, শিক্ষক প্রতিনিধি তাপস বন্ধু দাস এডভোকেট, শিক্ষক প্রতিনিধি, মোহাম্মদ রাশেদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ফৌজিয়া সুলতানা এডভোকেট, প্রাক্তন ছাত্র শেখ মো. আবুল হাসনাত বুলবুল প্রমুখ।
এসময় সিলেট ল’কলেজ গভর্ণিং বডির নতুন সভাপতির দায়িত্ব নিয়ে এডভোকেট মো. রাজউদ্দিন বলেন, আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেট-১ আসনের এমপি ড. এ. কে. আব্দুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহমিদা সুলাতানার প্রতিও ধন্যবাদ জানান।
তিনি বলেন, সকলের সহযোগিতায় সিলেট ল’ কলেজের উন্নয়নে আমি সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করতে চাই।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন