editor
প্রকাশিত: 12:54 PM, February 17, 2024
সিলেটে ধাক্কা দিয়ে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গুরুতর আহত করা বেপরোয়া বাসের সুপারবাইজার গ্রেপ্তারের পর এবার ওই বাসের চালক এবং হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার চালক ও হেলপার হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পৈরতলা গ্রামের মৃত কান্তি চন্দ্র দেবের ছেলে (বাসচালক) বাবুল চন্দ্র দেব (৪৯) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার রামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে (হেল্পার) এরশাদ হোসেন (৪২)।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ জেলার বাহুবল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সিলেট মহানগর পুলিশ।
এর আগে র্যাব-৯ এর একটি টিম শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা কোতয়ালি মডেল থানাধীন এলাকা থেকে বাসের সুপারবাইজার জয়নাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে সিলেট-সুনামগঞ্জ মহসড়কের তেমুখী পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ‘রিয়েল কোচ’ নামে একটি বাস বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে পার্কিংরত পুলিশের পিকআপ ভ্যান এবং পুলিশ কর্মকর্তা-সদস্যদের চাপা দেয়। এতে আজবাহার আলী শেখসহ পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয়জন সদস্য গুরুতর আহত হন এবং পুলিশের পিকআপ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়।
আজবাহার আলী শেখ ছাড়া বাকি আহতরা হলেন- অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাউসার দস্তগীর, সিলেট বিমানবন্দর থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) জহুরুল ইসলাম, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুনু মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম ও গাড়িচালক নায়েক হাবিবুর রহমান।
ঘটনার পরপরই বাসটির চালক, সহকারী ও সুপারভাইজার পালিয়ে যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এসএমপি’র জালালাবাদ থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশের পাশাপাশি অভিযুক্তদের ধরতে র্যাব-৯-ও অভিযান শুরু করে এবং ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যেই বাসটির সুপারভাইজার জয়নালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব-৯।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তার ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে।’
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়