editor
প্রকাশিত: 4:29 PM, February 17, 2024
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এমপি বলেছেন, মাদরাসা হচ্ছে ইসলামি শিক্ষার প্রাণকেন্দ্র। বর্তমান সরকার মাদরাসার অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। মাদরাসা শিক্ষার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। জকিগঞ্জ একটি বন্যা প্রবণ এলাকা। বন্যার্ত মানুষের আশ্রয়ের জন্য এই ভবন নির্মাণ করা হয়েছে দূর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে। এতে দুর্যোগকালীন সময়ে এই এলাকার অসহায় বন্যার্ত মানুষ আশ্রয় নিতে পারবে। তিনি উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) জকিগঞ্জ কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদ্রাসায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে নব-নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম তাপাদারের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল ও প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা নাজমুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মাওলানা মো. আব্দুস সবুর, ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, ইছামতি কামিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সহ-সুপার মাওলানা আবুল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফদলুল হক সাহাদত লস্কর, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নজির আহমদ, মাওলানা মাসহুদুল হক তাপাদার, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা জুবায়েরুল হাসান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মো. হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফারুক আহমদ লস্কর, মেম্বার কবিরুল হাসান, মেম্বার মো. আবুল হোসেন, কে এম বদরুল হাসান, আনজুমানে আল ইসলাহ কসকনকপুর ইউনিয়ন সভাপতি মাওলানা শামীম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা ছালিক আহমদ, হাজী আসাদ উদ্দিন, ছেরাগ আলী প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন