editor
প্রকাশিত: 2:50 PM, November 22, 2020
অনলাইন ডেস্ক
ঢাকার সাভারে হলমার্ক ফ্যাশন লিমিটেডের তিন হাজার ৮৩৪ শতক জমির মালিকানা সনদ পেয়েছে দেশের রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেড।
আজ রবিবার (২২ নভেম্বর) ঢাকার অর্থঋণ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন সোনালী ব্যাংকে হলমার্ক ফ্যাশনের এ জমির ভোগ ও দখল বিষয়ের সদনপত্র প্রদান করেন। সোনালী ব্যাংকের প্যানাল আইনজীবী জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর হোসেন বলেন, হলমার্ক ফ্যাশন লিমিটেডের এমডি ও চেয়ারম্যান সোনলী ব্যাংকে সম্পত্তি বন্ধক দেওয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। তাঁরা ঋণের টাকা পরিশোধ না করায় আমরা ২০১৮ সালের ১ জানুয়ারি আদালতে মামলা করি। ২০১৯ সালের ১৩ নভেম্বর হলমার্ক ফ্যাশন লিমিটেডের তিন হাজার ৮৩৪ শতক জমি ক্রোক করার আবেদন করি। আদালত আজ হলমার্কের ওই জমির ভোগ ও দখলের জন্য মালিকানার সনদ সোনালী ব্যাংকে প্রদান করেন।
হলমার্ক ফ্যাশন লিমিটেডর এমডি তানভীর আহম্মেদ ও চেয়ারম্যান জেসমিন আক্তার সোনালী ব্যাংকের কাছ থেকে এই জমি বন্ধক দেওয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। কিন্তু এরপর তাঁরা আর সম্পত্তি বন্ধক দেননি। এই ঋণের পরিমাণ সুদসহ দাঁড়ায় ৫৮৭ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫১২ টাকা। এই ঋণের টাকার জন্য ২০১৮ সালে একটি মামলা দায়ের করে সোনালী ব্যাংক।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন