editor
প্রকাশিত: 7:58 PM, February 17, 2024
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ১০নং ওয়ার্ড শাখার উদ্যোগে সিলেটে বৈধভাবে ব্যাটারি চালিত রিকসা চলাচলের দাবিতে এক মতবিনিময় সভা গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার রাতে নগরীর মজুমদার পাড়ায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সংগঠনের ১০নং ওয়ার্ড শাখার সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাদেক মিয়ার পরিচালনায় সভায় বক্তরা সিলেট নগরীতে বৈধভাবে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের জোর দাবি জানিয়ে বলেন, বয়বৃদ্ধ শ্রমিকরা পায়ে ফেডেল দিয়ে রিক্সা চালাতে না পারায় ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছেন। কিন্তুু হঠাৎ করে ব্যাটারি চালিত রিকসা বন্ধের ঘোষণা হয়ায় শ্রমিকরা পরিবার নিয়ে কষ্টের পাশাপাশি রিকশা মালিকগন ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তারা, দরিদ্র দিনমজুর বয়বৃদ্ধ শ্রমিক ও রিকশা মালিকদের পরিবার সহ সকল বিষয়ে বিবেচনা করে সিলেটে বৈধভাবে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের প্রতি আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা রিকশা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মালিক। সভায় মালিক ও শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারক আলী, শহীদ বকস, সোবহান মিয়া, ছালেক আহমদ, কামাল মিয়া, শাহজাহান আলী, কামরুল ইসলাম, জুয়েল আহমদ, মনিরুল জামান, শহীদুল হক, ছাদেক মিয়া, কামাল মিয়া, দানিস মিয়া, আফসার, রিয়াজ, তাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন