editor
প্রকাশিত: 9:35 PM, February 17, 2024
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেছেন, শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা রাখে খেলাধুলা। খেলাধুলা শারীরিক, জ্ঞানীয়, সামাজিক এবং মানসিক বিকাশসহ বিভিন্ন উপায়ে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। খেলাধুলা শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা বিকাশেও সহায়তা করে। খেলাধুলা আনন্দ দেওয়ার পাশাপাশি সৃজনশীলতা, শারীরিক ও মানসিক শক্তি বিকাশ এবং সম্প্রীতি বৃদ্ধির উত্তম উপায়।
তিনি আরো বলেন, খেলাধুলা বা শারীরিক ব্যায়াম করার কোনো বয়স নেই। খেলাধুলার মাধ্যমে আমাদের মনন এবং শারীরিক সুস্থতা ও সম্প্রীতি বৃদ্ধি পায়।
তিনি শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শান্তিরবাজার প্রাইমারী স্কুল মাঠে শান্তিরবাজার যুব ঐক্য পরিষদের উদ্যোগে এবাদ এন্ড ইমরান দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ক্লাসিক ইন্টারন্যাশনাল স্কুল এর পিন্সিপাল লবিবুর রহমানের সভাপতিত্বে ও তরুন সমাজ সেবক হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, কুশিয়ারা পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ মোতালেব, বাগলা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ, বাদেপাশা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হক, ৫ নং ওয়ার্ডের মেম্বার রাসেল আহমদ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ঝলক কান্ত দাস, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সিলেট জেলা তাতীঁ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ছুটন, গোলাপগঞ্জ উপজেলা তাতীঁলীগের সভাপতি আবুল মনসুর চৌধুরী সুমন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মো. নাজিম উদ্দীন, আবজাল হোসেন প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন