editor
প্রকাশিত: 2:57 PM, November 22, 2020
অনলাইন ডেস্ক
সচিবালয় অভিমুখী তাজরিন ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের মিছিল বাধা দিয়েছে পুলিশ। শ্রম প্রতিমন্ত্রীর কাছে তিনটি দাবি জানাতে রওনা হওয়া মিছিলটি সচিবালয় ও প্রেসক্লাবের মধ্যে পুলিশ আটকে দেয়।
আজ রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় বাধাপ্রাপ্ত হওয়ার স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাজরিন শ্রমিকরা। এসময় তাঁরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তিন সদস্যের প্রতিনিধি পাঠিয়ে তাঁদের দাবি তুলে ধরেন।
সংক্ষিপ্ত সমাবেশে তাজরিন ফ্যাশনের শ্রমিক জরিনা বেগম বলেন, ‘দেশের মধ্যে ১০ লাখ রোহিঙ্গা নাগরিকের স্থান হয়, তাদের খাবারের ব্যবস্থা হয়। আমরা স্বাধীন দেশের নাগরিক অথচ আমাদের মাতৃভূমিতে আমরা নিরুপায় হয়ে আছি। আমাদের বেতন-ভাতা বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না, না খেয়ে থাকতে হচ্ছে আমাদের। আজ আমাদের দাবি নিয়ে শ্রম প্রতিমন্ত্রীর কাছে পেশ করতে চাই। সরকারের সিদ্ধান্ত আমরা শুনতে চাই, কী হবে আমাদের সেটা জানতে চাই।
জরিনা বেগম আরো বলেন, আমরা আজ ৬৬ দিন জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের যৌক্তিক দাবিতে অবস্থান করছি। এসময়ের মধ্যে আমাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, আমাদের সন্তানরা রাস্তায় পড়ে আছে। আমাদের ন্যায্য পাওনা বিষয়ে কোনো আশ্বাস পাইনি।
শ্রমিকরা যে তিন দাবি তুলে ধরেছেন সেগুলো হলো শ্রম আইনের ক্ষতিপূরণের ধারার বদল সাপেক্ষে সব আহত শ্রমিকদের জন্য সম্মানজনক ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে; সব আহত শ্রমিককে সম্মানজনক ও বাস্তবসম্মত পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে এবং আহত শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদি সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন