editor
প্রকাশিত: 5:03 PM, February 19, 2024
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: চারুলতা পত্রিকার সম্পাদক ও চারুআড্ডার প্রধান পরিচালক চারুউত্তম বড়ুয়া সম্পাদিত ‘সুনন্দপ্রিয় স্মারক’ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর রমনা মডেল থানার অফিসার ইন চার্জ উৎপল বড়ুয়া দিপু রচিত- ‘জীবনের অণুগল্প’ গ্রন্থের মোড়ক ও পাঠ উন্মোচন অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, বই এমন একটি মাধ্যম যে বস্তুকে কম বেশি সবাই ভালোভাসে। বই পড়ে কেউ কখনো প্রতারিত হয়েছে এমন কোনো নজির নেই বরঞ্চ বই মনের অন্ধকার জগতকে আলোকিত করেছে তা সত্য প্রমাণিত হয়েছে। যে যত বেশি বই পড়ার প্রতি মনোনিবেশ করবে তাঁর জ্ঞান ততবেশি সমৃদ্ধ হবে। চারুলতা প্রকাশন কর্তৃক আয়োজিত ঢাকা জাতিয় প্রেস ক্লাবে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দুই গ্রন্থের মোড়ক ও পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, আইনজীবি এডভোকেট রানা দাশগুপ্ত, বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত লেখক, কবি ও শিশু সাহিত্যিক সুজন বড়ুয়া, প্রবীন সাংবাদিক-কলামিস্ট চিম্ময় মুৎসুদ্দী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোকাম্মেল এইচ ভূঁইয়া, খ্রিষ্টান এসোসিয়েশনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও।
লেখক-সাংবাদিক বিপ্লব বড়ুয়া ও বাচিক শিল্পী রূপালী বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে অভিব্যক্তি প্রকাশ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক, সৌগত সম্পাদক মিশনারিজ বৌদ্ধ পণ্ডিত ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথেরো ও ‘জীবনের অণুগল্প’ গ্রন্থের লেখক ঢাকা মেট্রোপলিটন পুলিশের চৌকস কর্মকর্তা রমনা থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া দিপু।
বক্তব্য দেন চারুলতা প্রকাশনের সত্ত্বাধিকারী মোড়ক ও পাঠ উন্মোচন পরিষদের আহ্বায়ক চারুউত্তম বড়ুয়া, সদস্য সচিব প্রকৌশলী মিহির বড়ুয়া, চারুলতা-চারুআড্ডা সংগঠক ও মনিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিয়রঞ্জন বড়ুয়া, নিরাপত্তা বিশ্লেষক গোলাম কিবরিয়া দিপু , রম্য লেখক রাজীব কান্তি বড়ুয়া, প্রকৌশলী জুয়েল বড়ুয়া, প্রত্যয় বড়ুয়া প্রমূখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন