editor
প্রকাশিত: 2:34 PM, February 20, 2024
শেখ মো. শাহীন উদ্দীন, মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্কুল শিক্ষক অবিনাশ কুমার নাগ শহিদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গত ১৫ ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে শহীদ বুদ্ধিজীবি হিসাবে অবিনাশ কুমার নাগকে স্বীকৃতি প্রদান করা হয়। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অন্তর্গত জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মুক্তিযুদ্ধকালে ১৯৭১ সালের ২৭ এপ্রিল পাকবাহিনী তাকে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করেছিল। উল্লেখ যে তিনি সে সময় ১৫ বছর পাকিস্তান নৌবাহিনী তে টেকনিক্যাল অফিসার হিসাবে চাকুরী করার পর অবসর নিয়ে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্বাধীনতার ৫৩ বছর পর এই শহীদ বুদ্ধিজীবিকে যথাযোগ্য মর্যাদা দেওয়ায় উনার পরিবারের সদস্যগণসহ মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী ও উপজেলার সর্বস্তরের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন