editor
প্রকাশিত: 9:09 PM, February 20, 2024
নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, সংগ্রাম বিওপি গোয়াইনঘাট সিলেট কর্তৃক সোমবার দিবাগত রাত ১টার সময় গোয়াইনঘাট থানাধীন পূর্ব জাফলং ইউনিয়নের অন্তগর্ত পাথরটিলা মেইন পিলার-১২৭৪ হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেরশের অভ্যন্তরে পাথরঘাট কলোনী নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি মুক্তাপুর এলাকার আবুল কালাম এর ছেলে আহমেদ হোসেন (৫০), মৃত রমেস দাস এর ছেলে রাজেস দাস (৪২), মৃত ব্যাঙ্গা তাতী’র ছেলে লোকেস তাতী (৩৬)।
অবৈধভাবে পাসপোর্ট ও ভিসা ব্যতিত ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদেরকে আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে নায়েব সুবেদার মোঃ শহিদুল আলম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় এজাহার দায়ের করেন। থানার মামলা নং-২০/৩৯, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া গত রাতে আরো ৫ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। (২০ ফেব্রুয়ারী) রাতভর অভিযান পরিচালনা করে ১জন জিআর পরোয়নাভুক্ত ও ৪জন সিআর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার লাবু গ্রামের জুয়াদ আলীর ছেলে মো: আ: জলিল (৫২), সংগ্রাম বস্তি লন্ডনী বাজার গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুমন আহমদ, নতুন ভাঙ্গা হাওড় এলাকার আব্দুল আজিজ এর ছেলে মোঃ আলমগীর হোসেন, কুনকিরি গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন, তিতকুল্লি হাওর এলাকার আব্দুস সামাদ এর ছেলে মোঃ মুক্তার আলী।
গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার এসআই জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে