editor

প্রকাশিত: 1:05 PM, February 21, 2024

মাধবপুরে মুখ ঝলসে যাওয়া শিশুর আকুতি!

মাধবপুরে মুখ ঝলসে যাওয়া শিশুর আকুতি!

শেখ মো. শাহীন উদ্দীন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটি ধসে তাদের বাড়িতে পরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও সেই সময় বৈদ্যুতিক শর্ট খেয়ে ঝলসে যায় তার মুখমন্ডল ও প্রচন্ড আহত হন।কয়েক সপ্তাহ আগের এই ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ মৌখিক দুঃখ প্রকাশ করা হলেও শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করা তার হতদরিদ্র পরিবারের জন্য যেন কাল হয়ে দাঁড়িয়েছে!

সেতু নামের ৯ বছরের ওই শিশুর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউপির সীমান্তবর্তী কমলপুর গ্রামে।সেতুর মা রওসন আরা স্বামী পরিত্যক্তা মহিলা পেশায় একজন গার্মেন্টস কর্মী। দিন আনা দিন খাওয়ার সংসার অভাব অনটনের সংসার। টাকার জন্য ঠিকমতন স্কুলেও যেতে পারেনা সেতু।তার মুখের পরিবর্তিত চেহারা দেখে তার সহপাঠীরা ব্যঙ্গ-বিদ্রোপ ও হাসাহাসি করছে।

ঢাকায় বার্ন ইউনিটে পুড়া মুখের উন্নত চিকিৎসার করানোর সক্ষমতা নেই হতদরিদ্র সেতুর পরিবারের।দুদিন হলো তার পিতা লিটন মিয়াকে মারামারির ঘটনায় পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে।তার পিতা হাজতে আছে সে কথা সে কষ্ট পাবে ভেবে তার মা তাকে জানায় নি।

ঝলসে যাওয়া মুখমন্ডলের প্রচন্ড ব্যাথায় সেতু কাদছে আর বার বার বলছে,চকলেট ও মিষ্টি নিয়ে আমার বাবা এখনো আসছে না কেন!

পার্শ্ববর্তী মুদির দোকানে এদের বকেয়া টাকা জমা থাকার কারণে দোকানদার বাকীতে তাদের সদাইও দিচ্ছে না।এখন মা ও মেয়ের চোখের পানিই যেন নিয়তি!

অন্যদিকে সেতুদের পাড়ার ৫ টি পরিবারের একমাত্র পথচলার রাস্তাটি স্থানীয় একজনের ব্যক্তি মালিকানা হওয়াতে সেটি নিয়েও চলছে দ্বন্দ্ব সংঘাত।রাস্তা বন্ধ হওয়ারও উপক্রম তৈরি হয়েছে ।থানায় অভিযোগ থাকায় স্থানীয় পুলিশ ফাড়ির এক এসআই গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সেই রাস্তাটি বন্ধ কবে দিবে বলায় প্রচন্ড অনিরাপত্তা ও দুঃখ বিরাজ করছে ওই পাড়ার সকলের মধ্যে।

এই ঘটনায় অশ্রুসিক্ত নয়নে সেতু বলছে,রাস্তাটা যদি বন্ধই করা হয় তাহলে আমার লিটন বাবা গাড়ি নিয়ে আমার কাছে চকলেট নিয়ে কিভাবে আসবে!

গতকাল মঙ্গলবার রাতে (২০ ফেব্রুয়ারী) মাধবপুরের ইউএনও একেএম ফয়সাল ফোন দিয়ে তাদের সার্বিক খোঁজখবর নেন।ইউএনও কর্তৃক সার্বিক সহযোগিতার আশ্বাস পাওয়ায় কিছুটা স্বস্তির মুখ দেখছেন শিশুটির মা রওশন আরা।ইউএনওর সহযোগিতার আশ্বাস বাস্তবায়নের অপেক্ষায় দিনগুনছে এরা।

মাধবপুরের মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম জানান, আসলে মেয়ে শিশুটি অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছে। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার করার চেষ্টা থাকবে। এখানে এলাকার জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদেরও বেশি দায়িত্ব রয়েছে শিশুটির পাশে দাঁড়ানোর ক্ষেত্রে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন