editor
প্রকাশিত: 7:04 PM, February 21, 2024
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: একুশ আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় দীক্ষিত হয়ে আমাদেরকে সকল ষড়যন্ত্রকারীদের সমূলে উৎপাটন করতে হবে। আমাদের বর্তমান প্রজন্ম ও তাদের পরবর্তী প্রজন্ম কখনই একুশের চেতনাকে ভুলে যাবে না এবং এই একুশের হাতিয়ার দিয়েই আমরা মৌলবাদীদের, সাম্প্রদায়িক অপশক্তিদের, জঙ্গি গোষ্ঠীকে রুখে দেব।
শহীদ দিবস আন্তর্জাতিক ভাষা দিবস ২০২৪ উপলক্ষে কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে বুধবার (২১ ফেব্রুয়ারি) বক্তব্যে এসব কথা বলেন মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়া এই বাংলাদেশের কোন অস্তিত্ব নেই। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর পশ্চিমা শাসকগোষ্ঠী সচেতনভাবে বাঙালির কাছ থেকে ভাষার অধিকার হরণ করতে চেয়েছিল। তারা চেয়েছিল সংখ্যালঘু জনগণের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে। কিন্তু তাদের সেই অপতৎপরতার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বাঙালির ত্রাণকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উপজেলা পিআইও কর্মকর্তা শিমুল আলীর সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, থানার (ওসি) মো: আলী মাহমুদ, ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর কন্যা, তানভীর ফারহানা ওয়াহেদ তুনা, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, সিনিয়র মৎস্য অফিসার আবু মাসুদ, শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভুঁইয়া, সাংবাদিক মো. খালেদ পারভেজ বখশ, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, ড. আব্দুল কাইয়ুম, আব্দুল মোহাইমিন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা ইন্সট্রাক্টর মুহিব উল্লাহ, সময়ের আলো জেলা প্রতিনিধি সাইদুল হাসান শিপন, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন উপস্থিত ছিলেন।
সভাশেষে শিশু একাডেমি আয়োজিত ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ. দা.) মো. আবুল বাসারের পরিচালনায় প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সুন্দর হাতের লিখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৪০ জন বিজয়ী শিশুদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। উপজেলা সমাজ সেবা ক্যার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায়, ক্যান্সারসহ জটিল রোগী ২৪ জনের মধ্যে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে