editor
প্রকাশিত: 9:51 PM, February 22, 2024
মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক, নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সিলেট এর স্কুল এন্ড বিজনেস বিভাগের ডিন, বিশিষ্ট লেখক প্রফেসর হারুনুর রশীদ বলেছেন, ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী ছড়াশিল্পের অনন্য এক দিকপাল। তার লেখনিতে সমাজের অসংঙ্গতি সহ ফুটে উঠে সামাজিক চরিত্র। তিনি দীর্ঘদিন থেকে সিলেট সহ দেশে ছড়াশিল্পে ছন্দময় গতি ফিরিয়ে এনেছেন। প্রবাসে থেকেও তিনি যে লেখালেখি করছেন তা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমার বিশ^াস ছড়াকার সুফিয়ান চৌধুরী তার এই চর্চা অব্যাহতভাবে চালিয়ে যাবেন। নতুন প্রজন্মের জন্য তিনি এক দৃষ্টান্ত হয়ে থাকবেন।
তিনি বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে, স্বদেশ ফোরাম ও ছড়া পরিষদ সিলেট এর সহযোগিতায় সিলেট সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট এর “স্বপ্নের ফেরিওয়ালা” এবং “রাজার চোখে বানের পানি” বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আনন্দ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায় এর সভাপতিত্বে আনন্দ আড্ডায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার বহুল প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী।
ছড়াকার রানা কুমার সিংহ ও এম আলী হোসাইন এর যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার। আলোচনা ও লেখা পাঠে অংশ নেন জয়নাল আবেদীন জুয়েল, হৃষীকেশ রায় শংকার, বাবুল আহমদ, শাহাদাত বখত শাহেদ, প্রনব কান্তি দেব, জান্নাত আরা খান পান্না, সেনুয়ারা আক্তার চিনু, অমিতা বর্ধন, বিমল কর, ডা. হারুন রশিদ শিকদার, মোহাম্মদ নুরুল ইসলাম, চন্দ্র শেখর দেব, আশরাফ মো. উজায়ের, মো. জহিরুল হক, সাদির হোসাইন, জুবের আহমদ সার্জন, শিপারা বেগম, কয়েছ আহমদ সাগর, মো. রিপন মিয়া, রওনক আহমদ এনাম, জসিম হাসান রাফি, সুপ্রিয় ব্যানার্জি শান্ত, নাহিদা নার্গিস, অঞ্জন কুমার পাল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট এর “স্বপ্নের ফেরিওয়ালা” এবং “রাজার চোখে বানের পানি” বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন