editor
প্রকাশিত: 11:26 AM, February 24, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশী। মুম্বাইয়ের হাসপাতালে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান। ২দিন আগে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। মুম্বাইয়ের শিবাজী পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
গত বুধবার (২১ ফেব্রুয়ারি) হিন্দু জা হাসপাতালে ভর্তি করা হয়েছিল যোশীকে। প্রসঙ্গত, ১৯৯৫ থেকে ১৯৯৯ পর্যন্ত তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন।তিনিই প্রথম শিবসেনা নেতা যিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ছিলেন। পার্লামেন্টের সদস্য ছাড়াও যোশী লোকসভার স্পিকার ছিলেন ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত। মহারাষ্ট্রের রায়গড় জেলার নান্দভিতে ১৯৩৭ সালের ২ ডিসেম্বর জন্মগ্রহন করেন মনোহর যোশী। পড়াশুনা মুম্বাইয়ে। স্ত্রী আগেই মারা গেছেন। শিক্ষক হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি। রাজনীতিতে আসেন ১৯৬৭ সালে। ৪০ বছর শিবসেনার সঙ্গে যুক্ত ছিলেন। মুম্বাইয়ের বিধায়ক ছাড়াও বিধানসভায় বিরোধী দলনেতা ও ছিলেন একসময়। ১৯৯৯ সালে শিবসেনার টিকিটে লোকসভা ভোটে জিতে সাংসদ হন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন