editor
প্রকাশিত: 4:42 PM, February 24, 2024
রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর উদ্যোগে রোটারী ইন্টারন্যাশনাল এর ১১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গণক্ষাই গ্রামের একটি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে রোটারী-৭ এরিয়া অব ফোকাসের অন্তর্ভুক্ত কমিউনিটি সার্ভিসের আওতাধীন নতুন একটি ঘর হস্থান্তর করা হয়েছে।
রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিন আরএফএসএম সুবিধা বঞ্চিত মো. আনা মিয়ার হাতে ঘরের চাবি হস্থান্তর করেন। এসময় তিনি বলেন, রোটারীয়ানরাই পারে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে রোটারী ক্লাবগুলো কাজ করে যাচ্ছে। তারাই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন আজকের এই ঘর হস্থান্তর। পর্যায়ক্রমে ক্লাবের পক্ষ থেকে অন্যান্য কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
পরে ক্লাবের সদস্য রোটারিয়ান আনোয়ার হোসেনের ছাতকের বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠান মাধ্যমে কেক কেটে রোটারী ইন্টারন্যাশনালের ১১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিন আরএফএসএম এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এএসএমজি কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি অধ্যক্ষ শাখাওয়াত হোসেন আজাদ পিএইচএফ, রোটারিয়ান পিপি দেলোয়ার হোসেন চুন্নু, রোটারিয়ান পিপি শাহজামাল আহমদ পিএইচএফ, রোটারিয়ান পিপি এডভোকেট জামাল আহমেদ, রোটারিয়ান পিপি আতিকুর রেজা চৌধুরী পিএইচএফএমসি, রোটারিয়ান পিপি এডভোকেট আব্দুল হাফিজ পিএইচএফ, রোটারিয়ান পিপি প্রফেসর জাকির আলী আরএফএসএম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ আরএফএসএম, প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট রোটারীয়ান বাহাউদ্দিন বাহার, রোটারীয়ান শোয়াইব আহমেদ পিএইচএফ, রোটারীয়ান মিয়া এমডি রুস্তম, রোটারীয়ান বদরুজ্জামান, রোটারীয়ান আনোয়ার হোসেন প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন