editor
প্রকাশিত: 6:32 PM, February 24, 2024
নাজির উদ্দিন আহমদ এর আত্মজীবনীমূলক আমার সংগ্রামী ও শিকারী জীবন গ্রন্থের প্রকাশনা ও প্রদান অনুষ্ঠান শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর দরগা গেইটস্থ কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রতিশ্রুতি সাহিত্য-বিজ্ঞান পর্ষদ সিলেট এর আয়োজনে ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা কাওছার আহমদ হায়দরীর প্রকাশনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা সাহিত্যের কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ।
প্রতিশ্রুতি সাহিত্য-বিজ্ঞান পর্ষদ সিলেট এর সভাপতি কবি বাছিত ইবনে হাবীব এর সভাপতিত্বে ও নাজমুল আনসারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর্নেল কবি সৈয়দ আলী আহমদ, প্রাতঃভ্রমণ ক্লাব শাহজালাল উপশহর সিলেট এর সেক্রেটারি হেলাল উদ্দিন, বহু গ্রন্থ’প্রণেতা পর্তুগাল প্রবাসী এম শহীদুজ্জামান চৌধুরী, মদনমোহন কলেজের প্রভাষক জিননুরাইন চৌধুরী, অবসরপ্রাপ্ত এ এস পি গনিউজ্জামান লস্কর, তরুণ গবেষক শহীদুজ্জামান চৌধুরী, প্রাতঃভ্রমণ ক্লাবের সেক্রেটারি হেলাল উদ্দিন, গ্রন্থ প্রকাশক লেখকপুত্র কাওছার আহমদ হায়দরী।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোস্তফা মিয়া, অধ্যক্ষ সেনুয়ারা আক্তার চিনু, সিলেট লেখিকা সংঘের সেক্রেটারি ইশরাক জাহান জেলি, কবি আনোয়ার হোসেন মিছবাহ, শাবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার মাহবুব ফেরদৌস, গ্যাস অফিস কর্মকর্তা মুফিক আহমদ, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, ব্রাজিল প্রবাসী শাহরিয়ার রহমান শামীম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। সভায় বিজ্ঞান পরিক্রমা উপস্থাপন করেন প্রভাষক জুননুরাইন চৌধুরী। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী বিমান বিহারী বিশ্বাস। কবিতা আবৃত্তি করেন কবি মাছুমা টফি একা।
বক্তারা গ্রন্থলেখক দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী, দুঃসাহসী বাঘ শিকারী নাজির উদ্দিন আহমদ এর ভূয়সী প্রশংসা করেন। তারা বইটি সিলেটের ইতিহাসে একটি অমর গ্রন্থ হিসেবে অব্যাহত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা কাওছার আহমদ হায়দরীর ব্যক্তিগত পাঠাগারের বইগুলো আনুষ্ঠানিকভাবে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে প্রদান করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন