editor
প্রকাশিত: 9:41 PM, February 24, 2024
মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্ট সিলেট এর উদ্যোগে ও মৌলভীবাজার সমিতি সিলেট এর ব্যবস্থাপনায় আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া এবং ভালো ফলের জন্য উৎসাহ দিতে মেধাবৃত্তি প্রদান খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। দেশ ও জাতির কাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্য সার্বজনীন শিক্ষার বিকল্প নেই। প্রকৃত অর্থে সুশিক্ষা হলো আলো। আলো যেমন- আধাঁর দূর করে, তেমনি সুশিক্ষা সামাজিক কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামী, অপসংস্কৃতির চর্চার হাত থেকে সমাজকে মুক্ত করে আলোকিত সমাজ বির্নিমাণে মূখ্য ভূমিকা পালন করে। সমাজ ও রাষ্ট্র আজ খুন, ধর্ষণ, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অপরাধে জর্জরিত। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য শিক্ষার্থীদের আদর্শিকভাবে পরিচালিত করতে হবে।
বক্তারা আরো বলেন, জাতির ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশে মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্ট সিলেট যে মেধাবৃত্তির আয়োজন করেছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর নয়াসড়কস্থ লায়ন্স শিশু হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এ বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সমিতির শিক্ষা ট্রাস্ট সিলেট এর চেয়ারম্যান প্রফেসর নন্দলাল শর্মা।
মৌলভীবাজার সমিতির সাধারণ সম্পাদক ও শাবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি প্রফেসর ডা. আজিজুর রহমান, শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, সাবেক সভাপতি এম এ গণি, বর্তমান সভাপতি প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সমিতির শিক্ষা ট্রাস্টের সদস্য অধ্যাপক চৌধুরী মামুন আকবর, সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. জসীম উদ্দিন ও ব্যাংকার মো. হুমায়ূন কবির।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক আলী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল কাশেম, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, অফিস সম্পাদক অঞ্জন কুমার দাশ।
কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাইজা নওরিন, সৈয়দ ওয়ালিদুর রহমান, নাবিল আবেদিন খান ও মো. ওবায়দুর রহমান। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এডভোকেট মো. আশিকুর রহমান ও সৈয়দা সুলতানা নওশাবা খানম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ২৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও নগদ বৃত্তি বিতরণ করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন