editor
প্রকাশিত: 11:45 AM, February 25, 2024
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগরে সুরমা নদীতে ডুবে ওবায়দুল হক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে নবীননগর এলাকার ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় ফুটবল খেলছিল ওবায়দুল হকসহ এলাকার কিছু কিশোর ও তরুণ। এক পর্যায়ে সুরমা নদীতে ফুটবল পড়ে গেলে ফুটবল খোঁজে আনতে গিয়ে সুরমা নদীতে পড়ে নিখোঁজ হয় ওবায়দুল। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় ওবায়দুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন জানান, ছেলেটি আমার প্রতিবেশী। সে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে সাঁতার জানতো না। সকালে ঘটনাস্থলের পাশেই ফুটবল খেলছিল। একসময় নদীতে ফুটবলে পড়ে যায়। ফুটবল আনতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়