editor
প্রকাশিত: 11:50 AM, February 25, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে গরু চুরির মামলায় স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সালাম মিয়া ও জুবেদ মিয়াকে ২৩ ফেব্রুয়ারি রাতে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি লিয়াকত আলীকে পাশ্ববর্তী মসেরনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালাম ও লিয়াকতকে ২৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। গরু চুরির ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি ৬জনকে অভিযুক্ত করে কুলাউড়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগী সুলতান আহমদ।
মামলার আসামীরা হলেন- হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকার আকল মিয়ার ছেলে লিয়াকত আলী (৩৭), জহুর আলীর ছেলে ও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গুলজার আহমদ (৪০), মৃত ওয়াজিদ আলীর ছেলে জুবেদ মিয়া (৫০), রমজান আলীর ছেলে সালাম মিয়া (৩৫), পাইকপাড়া গ্রামের মৃত জহুর আলীর ছেলে মিনার আহমদ জাহিদ (২৪) ও কমলগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের আব্দুস শহীদের ছেলে আব্দুল আহাদ (২৩)।
মামলা এজাহার সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রহিমের ছেলে সুলতান আহমদ গত ৩০ জানুয়ারি পরিবারের লোকজন নিয়ে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৪টায় সুলতানের বাড়ির গোয়ালঘর থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা মূল্যের ১টি ষাড় গরু ও সত্তর হাজার টাকা মূল্যের ১ গাভী গরু চুরি করে নিয়ে যায় লিয়াকত আলী, গুলজার আহমদ, মিনার আহমদ জাহিদ, জুবেদ মিয়া, সালাম মিয়া, আব্দুল আহাদসহ অজ্ঞাতনামা ২-৩ জন।
ভুক্তভোগী সুলতান আহমদ বলেন, আমি একজন গরু খামারী। আসামীদের সাথে আমার দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। গত ৩০ জানুয়ারি আমার গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে যায় আসামীরা। চুরির বিষয়টি আমার বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এরআগে ২০২৩ সালে ৩ লাখ টাকা মূল্যের আমার আরো ৩টি গরু চুরি হয়। ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুল আলীম বলেন, চুরির ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের আটকে অভিযান অব্যাহত আছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন