editor
প্রকাশিত: 6:17 PM, February 25, 2024
সিলেট জেলায় সিএনজি চালিত সকল যানবাহনের সিএনজি লোডিংয়ে সকল সংকট ও প্রতিবন্ধকতা দূর করার দাবিতে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের ডাকে রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেটে গ্যাসের লোড বৃদ্ধি ও সংকট সমাধানের লক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘদিন থেকে সিলেটের মানুষ গ্যাসে সংকটের কারণে দুর্ভোগে রয়েছে। বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্ট দাড়িয়ে থেকে গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। বিগত কয়েক বছর থেকে গ্যাসের সংকট সমাধানের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক স্থানীয় মন্ত্রী, এমপিদের অবহিত করার পরও কোন সমাধান হচ্ছে না।
বক্ত্যরা আরো বলেন, সিলেট বিদ্বেশীদের কারণে সিলেটের মানুষ গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে। সিলেট গ্যাস উৎপন্ন হয় অথচ সিলেটের মানুষ গ্যাস পায় না। বাংলাদেশের কোন জেলা এই গ্যাস সংকট নেই, শুধু সিলেটে। এছাড়াও বিভিন্ন সময় গাড়ি পুড়ানো, মামলায় শ্রমিকদের জড়িয়ে মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে কিছু প্রশাসনের কর্মকতা। শ্রমিকদের হাতে হাতকড়া পড়ালে দেশ অচল হয়ে পড়বে। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে গ্যাসের লোড বৃদ্ধি ও সংকট সমাধান না হলে ২৮ ফেব্রুয়ারীর থেকে সিলেট জেলার সকল সড়ক পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি পালন করার আহবান জানান।
সিলেট জেলা সড়ক পরিবহন বিভাগ কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম এর সভাপতিত্বে ও সিলেটে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক মো. মাহবুব মিয়া মবুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেটে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদ, সিলেট জেলা ট্রাক পিকাপ কার্ভার ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ, মাক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সিলেট জেলা ইমা, লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইনছান আলী, সিলেট জেলা সিএনজি আটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা সিএনজি আটোরিক্সা শ্রমিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন আবুল হাসনাত, হারিছ আলী, আব্দুস শহিদ, শাহ রিপন, মকবুল হোসেন বাদল, শাহাব উদ্দিন, মোহাম্মদ আলী, কেন্দ্রীয় নেতা আলতব চৌধুরী, এম বরকত আলী, রাজ আহমেদ, লিটন আহমেদ এপলো সহ সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে