editor

প্রকাশিত: 2:46 PM, February 26, 2024

বড়লেখায় ছাত্রলীগের আনন্দ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১

বড়লেখায় ছাত্রলীগের আনন্দ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১

মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করায় জেলা ছাত্রলীগকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও জেলা সভাপতি সম্পাদককে কটুক্তির প্রতিবাদে প্রতিবাদসভা করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৩ টার দিকে বড়লেখা শহরে মিছিল করে পিসি উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা করে তারা। আনন্দ মিছিলে স্থানীয় এমপির নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে একজনকে আহত করেছে বলে অভিযোগ করেন ছাত্রলীগ নেতারা।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতারা জানান, বেলা আড়াইটার দিকে বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কের সম্মুখে এলে পুলিশের বাধার সম্মুখীন হয়। প্রায় ঘন্টাব্যাপী ব্যাপক ধস্তাধস্তি-বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসময় পুলিশ জোর করে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীদের পুলিশ ভ্যানে তুলতে টানাহেচড়া করে। এতে রোম্মান আহমদ নামে এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।
পরে পি.সি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের সিদ্ধান্তকে স্বাগত জানাই। দীর্ঘদিন থেকে ছাত্রলীগের বড়লেখা উপজেলা শাখা, পৌর শাখা ও কলেজ শাখার কমিটি মেয়াদোত্তীর্ণ ও কমিটির কয়েকজন নেতা বিবাহিত এবং ৩টি ইউনিট ভারপ্রাপ্ত দিয়ে চলছিল। গত ১৭ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২০ ফেব্রুয়ারি জীবনবৃত্তান্ত আহব্বান করা হয়। এতে দীর্ঘদিন পরে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের আশার প্রতিফলন হয়েছে। কমিটি বিলুপ্ত করায় জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে ধন্যবাদ জানাই। দ্রুত বড়লেখায় প্রকৃত ছাত্রদের দিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের আহব্বান জানাচ্ছি।

নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্প্রতি অছাত্র ও বিবাহিতদের সাথে নিয়ে একটি কুচক্রীমহল বড়লেখায় মিছিল করে জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদককে নিয়ে কটুক্তি করেছে। এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ তৌহিদুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ রফিকুল ইসলাম সুন্দর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, আশির দশকের বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আছকির আলী, সাবেক উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক সামছুল ইসলাম টুকু, বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান পারভেজ রিপনসহ বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, বড়লেখায় ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ, বিবাহিত ও তিনটি ইউনিটে ভারপ্রাপ্ত থাকায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিকভাবে কমিটি বিলুপ্ত করে জীবনবৃত্তান্ত আহব্বান করা হয়। গত ২০ ফেব্রুয়ারি প্রায় ৩৮টি জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন পদপ্রত্যাশীরা। তাদের মধ্য থেকে যাচাই বাছাই শেষে শিঘ্রই বড়লেখায় নতুন কমিটি ঘোষনা করা হবে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, পুলিশ লাঠি চার্জ করেনি। আইন শৃঙ্খলা রক্ষার্থে মূল সড়কে মিছিল না করার জন্য বাঁধা দেয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে