editor
প্রকাশিত: 8:24 PM, February 26, 2024
তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে লন্ডন থেকে ইউরোপের বিভিন্ন দেশের চিকিৎসকদের সমন্বয়ে বাংলাদেশে বিনামূল্যে একটি মেগা মেডিকেল ক্যাম্প নিয়ে এসেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) তাফিদা রাকিব ফাউন্ডেশন-এর সভাপতি ও প্রতিষ্ঠাতা শেলিনা বেগম এর নেতৃত্বে ৫৫ সদস্য বিশিষ্ট একটি চিকিৎসক দল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার ভাইস প্রেসিডেন্ট ড. আহমদ আল কবির তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল জব্বার জলিল, ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজিং ডাইরেক্টর জাকির হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী প্রতিনিধি দলের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
এসময় তাফিদা রাকিব ফাউন্ডেশন-এর সভাপতি ও প্রতিষ্ঠাতা শেলিনা বেগম বলেন, এটি আমাদের জন্য একটি অভূতপূর্ব সুযোগ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষস্থানীয় চিকিৎসকদের একত্রিত করার মাধ্যমে আমরা বাংলাদেশের অগণিত অসহায় দরিদ্র মানুষের চিকিৎসার কার্যক্রমে অংশ নিতে পারছি। তিনি বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন