editor
প্রকাশিত: 1:26 PM, February 27, 2024
যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় সিলেটী ব্যবসায়ী ও তার মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট মহানগরের পৌর বিপণি মার্কেটের ‘কাঁচ ঘর’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলী সাজু (৫৫) এবং তার মেয়ে মমো জাহাঙ্গীর। এছাড়া সাজুর ছেলে তামিম জাহাঙ্গীর দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘কাঁচ ঘরের’ ম্যানেজার অর্জুন ঢালি। তিনি জানান, প্রায় তিন বছর আগে সাজু পরিবার নিয়ে আমেরিকায় গেছেন। ওই দেশের নাগরিকত্ব পেয়েছেন তারা। তারা মিশিগানে থাকতেন। একটি কাজের জন্য ছেলে-মেয়েকে নিয়ে গাড়িতে করে বের হলে বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে মমো মারা যান। আহত ছেলে তামিম স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
লাশ দুটি দেশে নিয়ে আসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্জুন ঢালি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়