editor
প্রকাশিত: 3:52 PM, February 27, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: একই দিনে জোড়া দুর্ঘটনা ভারতের উত্তরপ্রদেশে। অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে ২টি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান ৬ জন। মৃতদের মধ্যে রয়েছে ২টি শিশু ও। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। অপরদিকে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে স্কুল পড়ুয়াদের একটি ভ্যান। পরীক্ষা দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ পড়ুয়ার। আহত ৬।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) ভোর রাতে প্রথম দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বালিয়া এলাকায়। এদিন ভোর সাড়ে ৩টায় বালিয়ার বাইরিয়া থানার সামনে ২টি গাড়ি ও ১টি পিক-আপ ট্রাকের সংঘর্ষ হয়। যার জেরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। খবর পেতেই দ্রুত পুলিশ ও অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছায়। সকলকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়। এরপর গুরুতর আহতদের সেখান থেকে বারাণসীর একটি। হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে বালিয়ার পুলিশ সুপার দেব রঞ্জন ভর্মা জানিয়েছেন, ” এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ টি শিশু রয়েছে। হতাহতরা এদিন একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন।
অন্যদিকে, এদিনই আরেকটি দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের অন্য আরেকটি জায়গায়। সে রাজ্যের শাহজাহানপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে স্কুল পড়ুয়াদের একটি ভ্যান। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ ছাত্রছাত্রীর। আহত হয়েছে অন্তত ৬ জন। সকলের চিকিৎসা চলছে। তবে আহতদের অবস্থা স্থিতিশীল। জানা যায়, তারা সকলে পরীক্ষা দিতে যাচ্ছিল। এ নিয়ে সেখানকার পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন, ভ্যানের টায়ার ফেটে এই দুর্ঘটনাটি ঘটেছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন