editor
প্রকাশিত: 4:04 PM, February 27, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: সন্দেহের বসে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলো স্বামী।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরবঙ্গের রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের যুগনিডাঙ্গা এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও পরিবারের দাবি, মানসিক সমস্যার কারণে এই ঘটনা ঘটিয়েছে ব্যক্তি।
জানা যায়, মৃতার নাম কনিকা রায়। স্বামী ভোলো রায় ও কনিকা রায় ২ জনেই চা বাগানের শ্রমিক। দম্পতির ২ছেলেও ১ মেয়ে রয়েছে। বড় ছেলে ও মেয়ের বিয়ে দিয়েছেন। মাঝে মধ্যেই দম্পতির মধ্যে ঝামেলা লাগতো।
সোমবার (২৬ ফেব্রুয়ারি ) বিকেলেও ঝামেলা বাঁধে, সেই সময় কনিকা রায়ের মাথায় কুড়ুল দিয়ে আঘাত করে স্বামী। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা কনিকা রায়কে মৃত বলে ঘোষণা করে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় তদন্তে পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন