editor

প্রকাশিত: 4:45 PM, February 27, 2024

নারী সমাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে উন্নত দেশের দিকে নিয়ে যেতে হবে: সৈয়দা জেবুন্নেসা হক

৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী পালন

নারী সমাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে উন্নত দেশের দিকে নিয়ে যেতে হবে: সৈয়দা জেবুন্নেসা হক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলাদেশ এগিয়ে নিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নারী সমাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে উন্নত দেশের দিকে নিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, নারী শিক্ষা নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়নের পাশাপাশি সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা। বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ মিলানায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা, প্রতিষ্ঠাবর্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলেন আহমদ এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা নারীদের সম্পৃক্ত করে দেশকে এগিয়ে যাব। সবার জন্য খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সেবাসহ দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতির পিতার দর্শন অনুসারে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতায়নের নতুন ধারা সৃষ্টি করেছেন এবং নারীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নারী ক্ষমতায়নতে এগিয়ে নিয়ে যেতে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজনিন হোসেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালমা বাছিত, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আমাতুজ জহুরা রওশন জেবিন রুবা, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য শামছুন্নাহার, সাজেদা পারভিন, সাজনা সুলতানা, নুরুন নাহার, হাসিনা আক্তার, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য রোকসানা পারভিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আছিয়া সিকদার। গীতা পাঠ করেন বিনা সরকার।

আলোচনা সভার পূর্বে সকাল ১০টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক পদিক্ষণ করে জেলা পরিষদ মিলনায়তন এসে আলোচনা সভায় মিলিত হয় এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন